সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

প্রেমিকের সামনে প্রেমিকার ধর্ষণ অতঃপর আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আষাঢ়ের দুপুরে বাতাস ছিল ভেজা, ফুরফুরে। প্রেমিক অয়নের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরোয় আফরোজা। কিছুদূর যাওয়ার পর কয়েকজন বখাটে তাদের মোটরসাইকেলটি থামায়।

বখাটেরা আফরোজা ও অয়নকে তাদের ক্লাবঘরে নিয়ে যায়। সেখানে অয়নের সামনেই আফরোজাকে ধর্ষণ করে তারা। এর পর বখাটেরাই আফরোজাকে তার ফুপুর বাড়িতে রেখে আসে। পরদিন শুক্রবার সেখানেই গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নেন আফরোজা।

ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের দৌলতপুরে।

স্থানীয় সূত্র জানায়, দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের গ্রামের কাজী আরিফুর ইসলামের মেয়ে আফরোজা আক্তার (১৫)। গত বৃহস্পতিবার দুপুরে তার প্রেমিক অয়ন আলীর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে যায়। তারা ঘরিয়ালা এলাকায় পৌঁছলে রতন, তন্ময়সহ কয়েকজন বখাটে তাদের মোটরসাইকেলের গতি রোধ করে।

পরে তারা আফরোজা ও অয়নকে মোটরসাইকেল থেকে জোর করে নামিয়ে তাদের ক্লাব ঘরে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা পর্যন্ত আটকে রাখা হয় তাদেরকে। একপর্যায়ে অয়নের সামনেই আফরোজাকে ধর্ষণ করে বখাটেরা। পরে বখাটেরাই আফরোজাকে তার ফুপুর বাড়িতে রেখে আসে। শুক্রবার সেখানেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আফরোজা।

শুক্রবার (২৭ জুন) দুপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আফরোজা। এদিকে ওই রাতেই আফরোজার প্রেমিক একই উপজেলার কাকনা গ্রামের আনছার আলীর ছেলে অয়নকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার প্রেমিক অয়ন আলী বলেন, তিনি আফরোজাকে নিয়ে বৃহস্পতিবার ঘুরতে বেড়িয়েছিলেন। উদীয়মান ক্লাবের ছেলেরা তাদেরকে আটক করে মোবাইল ফোন টাকা পয়সা নিয়ে নেয়। এর পর তারা আফরোজাকে মারধরের করে ভয় দেখিয়ে তার সামনেই ধর্ষণ করে।

আত্মহননের আগে শুক্রবার সকালে আফরোজার বাবা স্থানীয় মুরুব্বীদের নিয়ে অয়নকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু আফরোজাকে বখাটেরা ধর্ষণ করেছে বলে ওই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন অয়ন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, শুক্রবার সন্ধ্যায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী অয়নকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অয়ন বখাটে রতন ও তন্ময়ের বিরুদ্ধে আফরোজাকে ধর্ষণের অভিযোগ তুলেছে। তার অভিযোগ কতটা সত্যতা রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকের সামনে প্রেমিকার ধর্ষণ অতঃপর আত্মহত্যা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:০৬:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০