সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

করোনায় আক্রান্তদের পরিবারের জন্য রাসিক মেয়র লিটনের উপহার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০ ২৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবাস জামান রাজশাহীঃ
৩০ কেজির এক বস্তা চাল, আরেক বস্তায় ১৩ পদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী। বস্তার উপরে চিরকুটে লেখা ‘ভয় নেই, আমরা আপনার পাশে আছি, সুস্থতা কামনায় এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, মেয়র, রাজশাহী সিটি কর্পোরেশন’।

এভাবেই অভয় দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় করোনা আক্রান্তদের সহায়তায় তাদের বাড়ি বাড়ি মেয়র খায়রুজ্জামান লিটনের উপহার হিসেবে খাদ্য সামগ্রীর এই প্যাকেজ পৌছে দেওয়া হচ্ছে।

রোববার দুপুরে নগর ভবনে মেয়র খায়রুজ্জামান লিটন তাঁর দপ্তরে ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের কাছে খাদ্যসামগ্রী হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথমদিন ১৯ নং ওয়ার্ডে ১১ টি পরিবার, ১৮নং ওয়ার্ডে ৬টি পরিবার ও ৯নং ওয়ার্ডে ৬টি পরিবারকে পৌছে দেওয়া হয়েছে। মেয়রের এই উপহার ৩০টি ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে করোনায় আক্রান্তদের কাছে পর্যায়ক্রমে পৌছে দেওয়া হবে।

বিশেষ খাদ্য প্যাকেজের তালিকা রয়েছে, ৩০ কেজির এক বস্তা চাল, ৫ কেজি আটা, ২ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ৩ লিটার তেল, ১ কেজি লবন, ৫০০গ্রাম সুজি, ৫০০গ্রাম আদা, ৫০০গ্রাম রসুন, ২০০গ্রাম চা, ৫০ গ্রাম লং ও ২টি সাবান।

এ ব্যাপারে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, করোনায় আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার কারণে যেসব পরিবার লকডাউনে থাকছে, তাদের অন্তত ১৫ দিনের খাবার বাড়ি বাড়ি পৌছে দিচ্ছি। তাদের নিয়মিত খোঁজখবর রাখতে স্থানীয় কাউন্সিলরবৃন্দের নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনায় আক্রান্তদের পরিবারের জন্য রাসিক মেয়র লিটনের উপহার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৩৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০