সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

প্রবাসী স্বামীর ৩৬ লক্ষ টাকা নিয়ে পালালো প্রেমিকের সাথে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
যশোরের মণিরামপুর থেকে অপহৃত প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করেছে ডিবি পুলিশের একটি টিম। আটক করা হয়েছে অপহরণের সাথে জড়িত স্থানীয় এক মেম্বারসহ তিনজনকে। একইসাথে উদ্ধার করা হয়েছে ১৬ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার।

গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বগুড়ার ধুনট উপজেলার ধামাচামা গ্রামে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও আসামিদের আটক করা হয়। গতকাল শুক্রবার (২৬ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো- বগুড়া জেলার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের শাহ আলমের ছেলে জুয়েল আহমেদ, একই গ্রামের ইউপি মেম্বার আলমগীর হোসেন ও তার ভাই মামুন উর রশিদ।
যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহমেদ জানান, মণিরামপুর উপজেলার মহাদেবপুর গ্রামের প্রবাসী হাফিজুর রহমান গাজীর স্ত্রী রিমা খাতুনের সাথে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বগুড়া জেলার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের শাহ আলমের ছেলে মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা। গত ১ জুন আকস্মিক নিখোঁজ হন রিমা খাতুন। পরে তার পরিবারের লোকজন জানতে পারে সোহেলের নির্দেশে তার ছোটভাইসহ কয়েকজনকে রিমাকে মাইক্রোবাসযোগে এসে নিয়ে গেছে। যাওয়ার সময় রিমা তার স্বামীর পাঠানো ৩৬ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

এ ঘটনায় গত ১৬ জুন রিমার শ্বশুর বাড়ির লোকজন মণিরামপুর থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। ওসি মারুফ আহমেদ আরো জানান, পরবর্তীতে মামলাটির তদন্তভার পায় ডিবি পুলিশ। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার ভোরে বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের সোহেল রানার ভাই জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে রিমা খাতুনকে উদ্ধার করা হয়। একইসাথে স্থানীয় ইউপি মেম্বার আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এসময় অপহরণের সাথে জড়িত জুয়েল আহমেদ, আলমগীর হোসেন ও মামুন উর রশিদকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা টাকা ও স্বর্ণালংকার হাতানোর উদ্দেশে রিমা খাতুনকে কৌশলে অপহরণ করে এবং তাকে নিয়ে আটকে রাখে।ওসি মারুফ আহমেদ আরো বলেন, শুক্রবার বিকেলে অপহৃত রিমা খাতুন ও আটক তিন আসামিকে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এসময় রিমা খাতুন দন্ডবিধির ২২ ধারায় জবানবন্দি দেন। এছাড়া আটক তিনি আসামি আদালতে অপহণের দায় স্বীকার করে জবানবন্দি দেয়। পরে আদালত রিমা খাতুনকে তার পরিবারের হেফাজতে দেন এবং আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসী স্বামীর ৩৬ লক্ষ টাকা নিয়ে পালালো প্রেমিকের সাথে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০