সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ছেলে করোনা আক্রান্তে মারা গেছেন। শোকে মারা গেলেন বৃদ্ধ বাবাও। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ছেলে করোনা আক্রান্তে মারা গেছেন। শোকে মারা গেলেন বৃদ্ধ বাবাও। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলার আদ্রা ইউনিয়নের পদুয়া গ্রামে। গত ১৬ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান উপজেলার পদুয়া গ্রামের আজিজুল হক মজুমদারের ছেলে স্কুল শিক্ষক ইকবাল হোসেন মজুমদার মিঠু (৫৫)। তিনি জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বাবার মৃত্যুর শোকে শনিবার দুপুরের দিকে চলে গেলেন বাবা অবসরপ্রাপ্ত বিআরডিবি কর্মকর্তা আজিজুল হক মজুমদার (৭২)। বরিশালটাইমস।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষক মিঠু দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও হার্টের সমস্যায় ভুগছিলেন। তার ডায়াবেটিকসহ হার্টের সমস্যা দেখা দিলে গত ১৪ জুন তাকে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দেয়ায় করোনা ইউনিটের আইসিউতে স্থানান্তর করা হয়। সেখানে গত ১৬ জুন তিনি মারা যান। মৃত্যুর আগে নেয়া করোনা পরীক্ষায় তার পজিটিভ ফলাফল আসে।

এদিকে স্কুল শিক্ষক মিঠুর মৃত্যুর শোকে তার বৃদ্ধ বাবা অবসরপ্রাপ্ত বিআরডিবি কর্মকর্তা আজিজুল হক মজুমদার (৭২) অসুস্থ হয়ে পড়েন। শনিবার দুপুরের দিকে তিনি নিজ বাড়িতে মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব সাংবাদিকদের জানান, মিঠুর বাবা আজিজুল হক অনেক দিন যাবৎ হার্ট, কিডনিসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। কিন্তু হঠাৎ করে ছেলের শোকে তিনি আরও অসুস্থ হয়ে শনিবার মারা যান। বিকেলে তাকে ছেলের কবরের পাশে সমাহিত করা হয়েছে।

এদিকে বাবা-ছেলের মৃত্যুতে ওই পরিবারের এখন চলছে শোকের মাতম।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলে করোনা আক্রান্তে মারা গেছেন। শোকে মারা গেলেন বৃদ্ধ বাবাও। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০