বরিশালসহ ১০ জেলায় কালবৈশাখীর আশঙ্কা।
- আপডেট সময় : ০৭:২৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স:: বরিশালসহ দেশের অন্তত ১০টি অঞ্চলে আজ তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়। সঙ্গে ভারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। বরিশালটাইমস।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ বরিশালসহ দেশের ওই ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বরিশাল বাদেও ওই ১০ অঞ্চলের মধ্যে রয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ওই ১০ জেলার ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।’

























