সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

হিজাব অপসারণ করতে বাধ্য করেছে মার্কিন পুলিশ মুসলিম তরুণীকে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: হিজাব অপসারণ করতে বাধ্য করেছে মার্কিন পুলিশ একজন মুসলিম আমেরিকান তরুণীকে গ্রেফতার করে জোরপূর্বক। হিজাববিহীন অবস্থায় তরুণীর স্থির ছবি ধারণ করা হয়েছে। আটককৃত ওই মুসলিম তরুণী বলছেন, তার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। তিনি এই কর্মকাণ্ডে জড়িত কর্মকর্তাদের তদন্তের দাবি জানিয়েছেন।
গত ১০ জুন ফ্লোরিডার মিয়ামিতে ‘ব্ল্যাক লাইভ ম্যাটার’ বিক্ষোভের সময় পুলিশ আলা মাসরি নামের ১৮ বছর বয়সী ওই তরুণীকে গ্রেফতার করে। ‍পুলিশের গুলিতে নিহত কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ চলছে।

মাসরি বলেন, তাকে হাতকড়া দিয়ে মিয়ামি-ডেড কাউন্টি সংশোধন ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। যেখানে তাকে হিজাব খুলতে বাধ্য করা হয়। একইসাথে তার মাথা ঢাকা ছাড়াই তদন্তকালীন ছবি তোলা হয়।

তারপরে তাকে হিজাব ছাড়া সাত ঘণ্টা ওই অবস্থায় বসিয়ে রাখা হয়েছিল। পরবর্তীতে হিজাবিহীন তার ওই ছবিগুলো মিডিয়া ও অনলাইনে প্রকাশিত হয়েছে।

এক অনলাইন পিটিশনে মাসরি তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সেই সাথে তার ওই ছবিগুলো অনলাইন থেকে তুলে নেয়া এবং এ বিষয়ে একটি তদন্ত শুরু করারও দাবি জানিয়েছেন তিনি। ওই পিটিশনটি এ পর্যন্ত প্রায় এক লাখ ৩০ হাজারের বেশি স্বাক্ষর পেয়েছে।

মারসির পিটিশনে বলা হয়েছে, আমরা চাই তদন্ত ও দায়বদ্ধতার মধ্যে দিয়ে জনসাধারণের বিরুদ্ধে পুলিশের অনাচারের বিচার হোক।

মিয়ামি-ডেড সংশোধন ও পুনর্বাসন বিভাগ বলেছে, আমরা ব্যক্তির ধর্মীয় বিশ্বাস ও অনুশীলনকে সম্মান করি। আমাদের নীতি ও প্রতিশ্রুতি মেনে আমরা ঘটনাটির পর্যালোচনা করব।

তবে ফ্লোরিডার কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) স্টাফ অ্যাটর্নি ওমর সালেহ বলেন, পরিচিতি ছবি তোলার জন্য হিজাব খোলার জন্য বাধ্য করায় ধর্মীয় স্বাধীনতার আইন লংঘিত হয়েছে।

তিনি আরো বলেন, মাসরি চাইলে ওই বিভাগের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করতে পারেন।

সূত্র : মিডলইস্টআই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হিজাব অপসারণ করতে বাধ্য করেছে মার্কিন পুলিশ মুসলিম তরুণীকে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৫১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০