সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

পাঁচ লাখ টাকা ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন অফিসের অডিটর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ ২২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার জটিলতা নিরসনের জন্য পাঁচ লাখ টাকা ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. কুতুব উদ্দিন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জেলা শহরের কাউতলি এলাকার নিজ কার্যালয় থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সদস্যদের সহযোগিতায় তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিভিন্ন শাখায় ওয়ার্ক চার্জে কাজ করা তৃতীয় ও চতুর্থ শ্রেণির অর্ধশতাধিক শ্রমিক-কর্মচারীর চাকরি আদালতের নির্দেশে সম্প্রতি নিয়মিত করা হয়েছে। তবে ওই সব শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ নিয়ে জটিলতা দেখা দেয়। সেই জটিলতা নিরসনের জন্য অডিটর কুতুব উদ্দিন বৃহস্পতিবার বিকেলে সওজ বিভাগের তিনজন শ্রমিক-কর্মচারীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নেন। পরবর্তীতে এনএসআই সদস্যরা অডিটর কুতুব উদ্দিনের টেবিলের ড্রয়ার থেকে ঘুষের টাকা জব্দ করে তাকে পুলিশে তুলে দেন।

ব্রাহ্মণবাড়িয়ার সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক বলেন, ওয়ার্ক চার্জে কাজ করা শ্রমিক-কর্মচারীদের চাকরি আদালতের নির্দেশে নিয়মিত হয়েছে। আদালত থেকে তাদের বকেয়া বেতন দেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। সেই বেতনের টাকা তোলার জন্য শ্রমিক-কর্মচারীদের কাছ থেকে ঘুষ নেয়ার খবর শুনেছি। বেতন তো তাদের হক, এটার জন্য তো কোনো কিছু দেয়া লাগে না।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের দুই নম্বর ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) মো. সোহাগ রানা বলেন, এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মামলা করা হবে। আমরা মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠাব। দুদক মামলাটি তদন্ত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাঁচ লাখ টাকা ঘুষ নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েছেন অফিসের অডিটর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০