সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

চাকরির প্রলোভন দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২০। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ১৮ জন নিউজটি পড়েছেন
চাকরির প্রলোভন দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২০
প্রাইভেট কোম্পানিতে চাকরির প্রলোভন দিয়ে প্রতারণার অভিযোগে নারায়ণগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ এর সদস্যারা ঢাকার মহাখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রতারক চক্রের ২০ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।

সোমবার বিকালে গাজী ইন্টারন্যাশনাল ও ভিশন বিজনেস সেন্টার নামে দুটি অফিসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার গণমাধ্যমকে এ বিষয়টি জানান।

গ্রেফতারকৃরা হলেন- মো. জামাল হোসেন ইমন ওরফে মনিরুজ্জামান (৪৫), খালেদ নুর (৩৬), মো. ইসমাইল হোসেন (২৯), নাজমুল হাসান (২৯), হাসান মুনমুন (৩৪), মো. জাবেদ হোসেন (২৮), মো. আরিফ হোসেন (২২), মো. ইফসুফ (৪৫), খোরশেদ আলম (৪৫), ফাতেমাতুজ জোহরা (৩৪), রাবেয়া আক্তার বিথি (২৩), জ্যোতি আক্তার (১৯), অনামিকা আক্তার (২৬), তানিয়া সুলতানা (২৯), অন্তরা খাতুন (২৫), সানজিদা আক্তার (২৪), আলমগীর (২৯), মীর সানবিরুল আলম (২৭), মো. শামীম আহম্মেদ (৩১) ও মো. মাহিম (২১)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫১টি চাকরির আবেদনপত্র, ৩টি সিল, ৫টি আইডি কার্ড, ৫টি ল্যাপটপ, বিপুল পরিমাণ ভুয়া চাকরির বিজ্ঞাপণ, ভূক্তভোগীদের কাছ থেকে অর্থ আদায়ের রশিদ, চাকরি প্রার্থীদের নিবন্ধন ফরম ও আদায় করা নগদ অর্থ জব্দ করা হয়।

র‌্যাবের অধিনায়ক (সিও) লে. কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গত ২৩ ফেব্রুয়ারি এক ব্যক্তির নামে একই সময়ে ঢাকা উভয় সিটি কর্পোরেশন থেকে ‘গাজী ইন্টারন্যাশনাল লিঃ’ ও ‘ভিশন বিজনেস সেন্টার’ নামে দুটি ট্রেড লাইসেন্স নিয়ে মহাখালীর ডিওএইচএস এলাকায় দুটি অফিস খোলা হয়।

এই প্রতারক চক্র ওই দুটি কোম্পানিতে বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য ফেসবুক, অনলাইন ও লিফলেটের মাধ্যমে ভুয়া বিজ্ঞাপণ দিয়ে প্রত্যেক চাকরি প্রত্যাশীদের কাছ থেকে আবেদন ফি বাবদ এক হাজার টাকা ও প্রশিক্ষণ বাবদ ৮ থেকে ১২ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছিল।

কোম্পানীর ইউনিট ম্যানেজার, ব্যাঞ্চ ম্যানেজার ও এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রভৃতি পদে ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতনের প্রলোভন দিয়ে তরুণ-তরুণীদের প্রলোভন দেখাতো।

চাকরি পাওয়ার পর মাসের পর মাস অফিসে আসা-যাওয়া করে বেতন না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনেকে প্রদেয় টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়-ভীতি, হুমকি এমনকি মারধরও করতো তারা।

জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, তারা দীর্ঘদিন ধরে গাজী ইন্টারন্যাশনাল প্রাইভেট লিঃ ও ভিশন বিজনেস সেন্টার নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে চাকরির প্রলোভন দিয়ে অবৈধভাবে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে।

র‌্যাব-১১ আরও জানায়, সংঘবদ্ধ এ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের নামে পত্রিকা, লিফলেট ও অনলাইনে লোভনীয় বেতনে চাকরির বিজ্ঞাপণ চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাকরির প্রলোভন দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার ২০। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০