সংবাদ শিরোনাম ::
রাজধানীতে বাংলাদেশ ব্যাংকে আগুন। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০ ১৭০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই ব্যাংকের কর্মচারী-কর্মকর্তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডের বিষয়টি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার গণমাধ্যমে নিশ্চিত করে জানিয়েছেন, মতিঝিল বাংলাদেশ ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে ভোগ্যপণ্যের দোকানের পাশের খালি জায়গায় রাখা কার্টুন থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিরা পানি ছিটিয়ে কিছুক্ষণের মধ্যে তা নিভিয়ে ফেলেন।

















