সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

করোনা সন্দেহে রাস্তায় ফেলে যাওয়া অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করলেন আগৈলঝাড়া পুলিশ”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-

বৈশ্বিক মহামারি করোনা কারণে মানবতা আজ ভূলুন্ঠিত! করোনা সন্দেহে অসুস্থ আপন বৃদ্ধা পিসিকে মহাসড়কের পাশে ফেলে রেখে সটকে পরলেন ভাইর ছেলে। উৎসুক জনতা সড়কের পাশে পড়ে থাকা বৃদ্ধাকে দেখতে ভীর জমালেও মনবতা বিবেক জাগ্রত না হওয়ায় চার ঘন্টা পর সংবাদকমীদের তৎপরতায় পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে ওই বৃদ্ধাকে। বর্তমানে অসহায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া-ঢাকা-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী বাইপাস বাস স্ট্যাান্ডে।

মহাসড়কের পাশে পড়ে থাকা ৭০ বছরের অসুস্থ বৃদ্ধা দীপু বালা সাংবাদিকদের জানান, তার স্বামী ও বাবার বাড়ি আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামে। স্বামী অশ্বিনী বালা ৩-৪ বছর আগে মারা যান। দাম্পত্য জীবনেতাদের কোন সন্তান নেই। মানুষের বাসায় ঝি’য়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। বর্তমানে তিনি বরিশাল কাঠপট্টি রোডের ধীরেণ সিকদারের বাসায় কাজ করতেন। ওই বাসায় কর্মরত অবস্থায় ৪-৫দিন আগে শরীরে দুর্বলতা ও বার্ধক্য জনিত কারণে হঠাৎ অসুস্থ হন তিনি। তার মালিক ধীরেণ সিকদার স্থানীয়ভাবে ডাক্তার দেখিয়ে অষুধ কিনে দেন। খবর দেয়া হয় তার গ্রামের বাড়িতে।

আস্কর গ্রামের বাড়ি থেকে তার ভাই মনোরঞ্জন সাহার ছেলে মিথুন সাহা বরিশাল থেকে সোমবার বৃদ্ধা পিসিকে বাড়ি আনতে গিয়ে গন্তব্য পয়সারহাট বাস স্ট্যান্ডে না নেমে পথিমধ্যে আগৈলঝাড়া বাইপাস সড়কের বাস স্যান্ডে নামেন তারা। বয়সের ভারে নূব্দ হওয়া ও দুর্বলতার কারণে চলাফের করতে না পারা পিসি দীপু বালাকে সাড়ে বারোটার দিকে সড়কের পাশে রেখে সটকে পরেন ভাইপো মিথুন। নড়া চড়া করতে না পেরে অসহায় অসুস্থ বৃদ্ধা সড়কের উপরই শুয়ে পড়েন বাধ্য হয়ে। সাড়ে বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত সময় গড়িয়ে গেলেও আর দেখা মেলেনি ভাইপো মিথুনের। বৃষ্টি আসন্ন দেখে স্থানীয় সাংবাদিকেরা বৃদ্ধা দীপু বালাকে সড়কের একটি হোটেলের বারান্দায় নিয়ে বসান।

এক পর্যায়ে স্থানীয় সংবাদ কর্মীরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও থানাকে অবহিত করলে উপজেলা প্রশাসনের কোন লোক এগিয়ে না আসলেও খবর পেয়ে বৃস্টি উপেক্ষা করে থনার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন ও এসআই শাহজাহান সংগীয় পুলিশ সদস্য দের নিয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
হাসপাতালে অসুস্থ বৃদ্ধার সকল প্রকার চিকিৎসা, খাদ্য সহায়তাসহ আনুসাঙ্গিক সুবিধা প্রদানের কথা জানান ওসি মোঃ আফজাল হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে বৃদ্ধার করোনা উপসর্গ নেই বলে মনে হলেও চিকিৎসাধীন অবস্থায় প্রয়োজনে তার করোনা পরীক্ষা করানো হবে।

থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন, করোনা মোকা বেলায় মানুষের বিবেক জাগ্রহ হওয়া দরকার। মানবিকতা বিবর্জিত হলে মাহামারী সংকট আরও ঘনিভুত হবে। বৃদ্ধার ভাইপোর অবহেলার বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা সন্দেহে রাস্তায় ফেলে যাওয়া অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করলেন আগৈলঝাড়া পুলিশ”

আপডেট সময় : ০২:১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০