সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

করোনা দুর্বল হয়ে গেছে নির্মুল হবে ঔষধ ছাড়াই। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০ ২৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে সারাবিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৯০ লাখ ৫১ হাজার ৩৫৮ জন এবং মারা গেছে চার লাখ ৭০ হাজার ৪৯৫ জন। তবে এখন পর্যন্ত করোনা আক্রান্তের চিকিৎসার সঠিক কোনো ওষুধ কিংবা টিকা আবিষ্কার হয়নি। কিন্তু এবার একেবারে ভিন্ন ধরনের দাবি করলেন ইতালির প্রথম সারির একজন গবেষক তিনি মনে করেন, প্রতিষেধকের নাকি আর প্রয়োজনই হবে না।
অবশ্য তিনটি প্রতিষেধক বাজারে আসার অপেক্ষায় রয়েছে, চলছে চূড়ান্ত পর্বের পরীক্ষা। এ ছাড়াও রুশ বিজ্ঞানীদের তৈরি ওষুধ ‘অ্যাভিফ্যাভির’ এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি স্টেরয়েড ‘ডেক্সামেথাসোন’ প্রয়োগ করে করোনার বিরুদ্ধে আশাতীত ফল মিলেছে।

কারণ, এবার নিজে থেকেই সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে করোনাভাইরাস! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ইতালির সান মার্টিনো জেনারেল হাসপাতালের সংক্রামক রোগের প্রধান গবেষক অধ্যাপক মাত্তিও বাসেত্তি।

তিনি দাবি করেন, শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে করোনাভাইরাস। শুধু তাই নয়, কোনো রকম প্রতিষেধক ছাড়াই এই ভাইরাস সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে।

তিনি আরো জানান, করোনা রোগীরাও এখন আগের তুলনায় অনেকটাই দ্রুত সেরে উঠছেন অধিকাংশ ক্ষেত্রেই।

বাসেত্তি দাবি করেন, মহামারি শুরুর দিকে করোনা সংক্রমণের আগ্রাসন যতটা লক্ষ করা গেছে, এখন সে তুলনায় ভাইরাসের তেজ অনেকটাই কমে এসেছে।

তার মতে, এই ভাইরাসের সাম্প্রতিক জিনগত পরিবর্তনই হয়তো কারণ। জিনগত পরিবর্তনের ফলে এই ভাইরাসের আগ্রাসন বা প্রাণঘাতী ক্ষমতা এখন হ্রাস পেয়েছে।

কিন্তু মাত্তিও বাসেত্তির যুক্তি মেনে নিতে নারাজ বিশ্বের একাধিক দেশের বিজ্ঞানীরা। তাদের যুক্তি, ইতালির ওই গবেষকের দাবির সপক্ষে তেমন কোনো তথ্যই তিনি পেশ করতে পারেননি। উন্নত চিকিৎসার কারণে বা সামাজিক দূরত্বের ফলেই হয়তো মানুষ এখন আগের মতো করোনায় আক্রান্ত হচ্ছেন না।

এর আগেও এমন দাবি করেছিলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলোসকোনির ব্যক্তিগত চিকিৎসক আলবার্তো জাংরিলো।

তিনি দাবি করেছিলেন, ক্লিনিক্যালি করোনাভাইরাসের অস্তিত্ব আর নেই! এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানান, জাংরিলোর বক্তব্যের কোনো বৈজ্ঞানিক জোরাল প্রমাণ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা দুর্বল হয়ে গেছে নির্মুল হবে ঔষধ ছাড়াই। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:৪৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০