সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বাসের মধ্যে তরুণী অজ্ঞান হয়ে পড়ায় করোনা রোগী সন্দেহে উদ্ধার করে পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: হঠাৎ বাসের মধ্যে এক তরুণী অজ্ঞান হয়ে পড়ায় করোনা রোগী সন্দেহে বাসস্যান্ডে রেখে যাওয়ার পর তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে নরসিংদী জেলা পুলিশ।
এরপর ওই তরুণীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেও আশপাশের লোকজন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। একপর্যায়ে এক ব্যক্তি জরুরি সেবা সার্ভিস ৯৯৯ লাইনে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে দ্রুত পাশ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।

সেখানে ওই তরুণীকে জরুরি চিকিৎসা প্রদান করা হলে তিনি জ্ঞান ফিরে পান। পরে হাসপাতালে থেকে ওই তরুণীকে সুস্থ ঘোষণার পর ওষধপত্র ও হালকা খাবারসহ তার গ্রামের বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, পুলিশের ব্যবস্থাপনায় চিকিৎসা প্রদানের পর ওই তরুণী সুস্থ হয়ে উঠলে তাকে বাড়িও পৌঁছে দিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, আরজিনা আক্তার (১৮) নামের এক তরুণী নারায়ণগঞ্জ থেকে নিজের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার অলিপুরা গ্রামে যাওয়ার সময় হঠাৎ করে বাসের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন।

কিন্তু বাসের লোকজন তাকে করোনা রোগী সন্দেহ করে অজ্ঞান অবস্থায় মাধবদী বাসস্ট্যান্ডে নামিয়ে রেখে চলে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাসের মধ্যে তরুণী অজ্ঞান হয়ে পড়ায় করোনা রোগী সন্দেহে উদ্ধার করে পুলিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০