সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

মাদারীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ শ্যালক ও দুলাভাই আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের কালকিনি উপজেলার এক স্কুল ছাত্রীকে (১৩) অপহরণ করে বরিশালের গৌরনদীতে ৭দিন আটকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার (১৯ জুন) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার মহরউদ্দির চর গ্রামের নির্যাতিতার মা বাদি হয়ে ৫ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বরিশাল কারাগারে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মামলার প্রধান আসামি বরিশালের উজিরপুর উপজেলা সদরের রাজমিস্ত্রি এক সন্তানের জনক আব্দুর রহমান ওরফে পলাশ হাওলাদার, তার ভাই মিজানুর হাওলাদার ও ভগ্নিপতি মোবারক শিকদার।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম মামলার বরাত দিয়ে বলেন, মোবাইল ফোনে মিস কলের মাধ্যমে গত ২ রমজান রাজমিস্ত্রি পলাশ হাওলাদারের সঙ্গে নির্যাতিতা মাদারিপুরের কালকিনি উপজেলার কালাই সরদারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ১২ জুন দুপুরে প্রেমিক পলাশ তার প্রেমিকার সাথে দেখা করার জন্য মোবাইল ফোনে প্রেমিকাকে গৌরনদী বাসস্ট্যান্ডে ডেকে আনে। পরে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে পলাশের নেতৃত্বে ২ সহযোগী ওই স্কুলছাত্রীকে ইজিবাইকে তুলে অপহরণ করে নিয়ে যায়। এরপর স্কুলছাত্রীকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করে পলাশ।

অপহৃতার স্বজনরা খোঁজ খবর নিয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ করলে পুলিশ বৃহস্পতিবার রাতে উজিরপুরে অভিযান চালিয়ে ওই ৩ জনকে গ্রেপ্তার করে কালকিনি থানা পুলিশের কাছে সোপর্দ করে। কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল গৌরনদী থানা এলাকায় হওয়ায় শুক্রবার সকালে স্কুলছাত্রী ও গ্রেপ্তারকৃত ওই ৩ জনকে গৌরনদী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানিয়েছেন, নির্যাতিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নির্যাতিতা আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদারীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ শ্যালক ও দুলাভাই আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:১৭:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০