ভুয়া সাংবাদিক ও প্রতারক সদস্য মাসুম আলম র্যাবের হাতে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৯:০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০ ২৪৩ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :শনিবার ২০/৬/২০২০ দুপুরে র্যাব-৮ এর একটি আভিযানিক দল মোঃ মাসুদ আলম(২৬), পিতাঃ মোঃ মোস্তফা মুন্সি, সাগরদী ধান গবেষনা রোড বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন সাগরদী ধান গবেষনা এলাকা থেকে গ্রেফতার করে। মোঃ মাসুদ আলম(২৬) নিজেকে এসডি টিভির বরিশাল বিভাগে ব্যুরোচিফ, কখনো সিকিউরিটি কোম্পানীর মালিক, কখনো শিল্পপতি হিসাবে পরিচয় দিত। এছাড়াও সে দীর্ঘ দিন যাবৎ সহজ সরল লোকজন দের চাকুরী দেওয়ার ফাঁদে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে। র্যাবের হাতে গ্রেফতারের পর উপস্থিত লোকজনের সামনে র্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদে সে নিজেকে অনুমোদনহীন এসডি টিভির একজন সাংবাদিক হিসেবে স্বীকার করে। তিনি এস ডি টিভির চেয়ারম্যান তোফিজ উদ্দিন @ সবুজ শাহী এর প্ররোচনায় ও যোগসাজোশে দেশের বিভিন্ন এলাকায় এসডি টিভির চ্যানেলের নিয়োগ বিজ্ঞপ্তি তার মোবাইলের ফেইসবুক আইডিতে প্রচার করতো। নিয়োগ বিজ্ঞপ্তিতে সাংবাদিক হওয়ার আগ্রহ ও প্রলোভন দেখিয়ে ভুয়া এস ডি টিভি চ্যানেলের আইডি কার্ড প্রদান করে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতো। গ্রেফতারকৃত মোঃ মাসুদ আলম(২৬) এর তোষাকের নিচ থেকে অনুমোদনহীন এসডি টিভি চ্যানেল এর আইডি কার্ড সম্বলিত ছবি এবং ম্যাসেঞ্জারে কথোপকোথনের ১২ টি স্কীন শর্টের কপি উদ্ধার করে র্যাব। এছাড়াও আরো বিভিন্ন লোকজনদেরকে চাকুরী দেয়ার কথা বলে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা পয়সা নিয়ে চাকুরী না দিয়ে উক্ত টাকা আত্মসাৎ করেছে এবং নিজেকে সাংবাদিক বলে সাধারণ লোকজন এর সাথে প্রতারণা করে বিভিন্ন সময়ে টাকা আত্মসাৎ করে বলে উপস্থিত লোকজনের সামনে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
যে সকল ভিকটিম প্রতারিত হয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য র্যাব কাজ করছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করার জন্য র্যাবের এ ধরণের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।


























