সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

নীলফামারীতে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা,আটক ১। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্রাইম রিপোর্টার নীলফামারী॥ নীলফামারী সদর উপজেলার রামনগর বাহালিপাড়া তিস্তা ক্যানেল এলাকায় জিয়া (৪০) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার(১৯ জুন) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। হত্যার শিকার জিয়া জেলা সদরের কচুকাটা ইউনিয়নের ভরতপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
নীলফামারী থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী জানান, স্থানীয়রা গত বৃহস্পতিবার(১৮ জুন) রাত ১১টার দিকে খবর দেয় এক ইজিবাইক চালককে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে গেছে। পরে পুলিশ সহ এলাকাবাসী জখম ও রক্তাত্ব অবস্থায় তাকে জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরে নিহত ব্যাক্তির পরিচয় পাওয়া যায়। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজন কে পুলিশের অভিযানে আটক করা হয়েছে। জড়িতদের দ্রুত চিহিৃত করে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নীলফামারীতে ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা,আটক ১। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৫১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০