সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

চারঘাট থানা কর্তৃক এক প্রতারক দম্পত্তি আটক । আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০ ২২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবাস জামান, রাজশাহীঃ রাজশাহী চারঘাট মডেল থানা পুলিশ গতকাল শুক্রবার দুইজন প্রতারককে আটক করে। আটককৃত ব্যক্তিদের নাম হচ্ছে ১। মোঃ সুমন রায়হান @ সেলিম রেজা(৩৫), পিতা-মৃত ঈমান আলী, সাং-কাঁঠালবাড়িয়া, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী, বর্তমান সাং-সুলতানপুর, থানা ও জেলা-নাটোর, ২। মোসাঃ মমতাজ বেগম(৩৪), স্বামী-মোঃ সুমন রায়হান @ সেলিম রেজা, পিতা-মোঃ আমির হোসেন, সাং-বড় বালাদিয়ার, থানা-চারঘাট, জেলা-রাজশাহী। প্রতারক দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী।

উল্লেখ্য যে, মোসাঃ সবুর জান, স্বামী-সুখ চাঁদ, সাং-বড় বালাদিয়ার, থানা-চারঘাট, জেলা-রাজশাহী নামক এক মাহিলার নিকট হতে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে প্রতারক দুইজন এক লক্ষ চারশত টাকা নিয়ে নেয়। প্রতারক দম্পত্তির মধ্যে মমতাজ বেগম প্রতারণার শিকার হওয়া তার প্রতিবেশী সবুর জানকে প্রতারণামূলকভাবে ভুল বুঝিয়ে বলে, তোমার বাড়ির মাটির নিচে একটি স্বর্ণের কলসি আছে এবং আমার স্বামী সুমন রায়হান জ্বীন হাজির করার মাধ্যমে তোমার বাড়ির মাটির নিচ হতে স্বর্ণের কলসি উত্তোলন করতে পারবে। আর এজন্য পীরের মাজারে টাকা দিতে হবে। এই সরল বিশ্বাসে সবুর জান উক্ত দম্পত্তিকে বিভিন্ন দফায় মোট এক লক্ষ চারশত টাকা প্রদান করে।

পরবর্তীতে উক্ত দম্পত্তি বিভিন্ন তালবাহানা ও কৌশল শুরু করলে সবুর জান এর মধ্যে সন্দেহের উদ্রেগ হয় ও বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছে। বিষয়টি সে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও থানা পুলিশকে অবহিত করেন। পরবর্তীতে পুলিশ সংবাদ পেয়ে স্থানীয় জনগণের সহায়তায় গত ১৯ তারিখ রাত্রি অনুমান ৯ টার দিকে তাদের চারঘাট এলাকা হতে গ্রেফতার করে।

এ বিষয়ে চারঘাট মডেল থানায় সবুর জান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত দুইজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চারঘাট থানা কর্তৃক এক প্রতারক দম্পত্তি আটক । আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০