সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে চিকিৎসক করোনায় এমদাদ উল্লাহ খান এর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির ১১ ঘন্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চিকিৎসক এমদাদ উল্লাহ খান । তিনি বরিশাল জেনারেল হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শুক্রবার (১৯ জুন) বিকেল ৫টা ৩৫ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার মজিদ আহম্মেদ খানের ছেলে। এমদাদ উল্লাহ পরিবার নিয়ে বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডে বসবাস করতেন। তিনি দুই ছেলের জনক ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টা ১০মিনিটে তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার বিকেলে আইসিসিইউতে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এরআগে দুপুর ২টা ২০ মিনিটে একজন, ২টা ৫ মিনিটে একজন ও সকাল সাড়ে ৭টায় একজনের মৃত্যু হয়। তাদের বয়স যথাক্রমে ৩৫, ৫৫ ও ৬৬ বছর।

গত ২৯ মার্চ থেকে ১৯ জুন বিকেল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এছাড়া গত ১৭ মার্চ থেকে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয় ৪৬৭ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত ১৭০ জন। মোট সুস্থ ৩১০ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে চিকিৎসক করোনায় এমদাদ উল্লাহ খান এর মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৫৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০