মাদারীপুর হতে বিদেশী জালনোটসহ ০১ জন ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ১২:৩৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২০ ১২৪ বার পড়া হয়েছে

র্যাব-৮ কর্তৃক মাদারীপুর রাজৈর হতে বিদেশী জালনোটসহ ০১ জন ব্যবসায়ী আটক।
র্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল গত ১৮ জুন ২০২০ইং তারিখ রাত ২২.৩৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে সাদ্দাম শেখ(২৫), পিতাঃ মবজেল শেখ, সাং-বরইহাট, থানাঃ মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জকে বিদেশী জালনোটসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ০৪টি ৫০ টাকার জব্দ কথিত জাল নোট উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার জালনোট ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় জালনোট বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত জালনোটসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।


























