সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

ঝালকাঠিতে সিভিল সার্জনের দায়িত্ব পেলেন ডা. আবুয়াল হাসান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০ ১৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার সিভিল সার্জনের দায়িত্ব পেলেন সদর হাসপাতালের আর এম ও ডা. আবুয়াল হাসান। পূর্বে এ পদে দায়িত্বে থাকা ডা.শ্যামল কৃষ্ণ হাওলাদার গত ১৫ জুন অবসরে যাওয়ায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে একই পদের দায়িত্ব পেয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট আরএমও ডা. আবুয়াল হাসান।

সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়, ঝালকাঠিতে সিভিল সার্জন হিসেবে কর্মরত ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার সোমবার (১৫ জুন) চাকুরী জীবন শেষ করে অবসরে যাওয়ায় একইদিন ১৫ জুন দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের এক আদেশে ডা. আবুয়াল হাসানকে ঝালকাঠিতে ভারপ্রাপ্ত সিভিল সার্জন হিসেবে নিযুক্ত করা হয়। নতুন সিভিল সার্জন যোগদান না করা পর্যন্ত ডা. আবুয়াল হাসান সিভিল সার্জনের দ্বায়িত্ব পালন করবেন।
এ পদে যোগদানের পূর্বে তিনি ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসকের (আরএমও) দায়িত্বে ছিলেন।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন গালুয়া গ্রামের স্কুল শিক্ষক মরহুম
মোকাম্মেল হোসেনের সন্তান ডা. আবুয়াল হাসান ২৭ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন। একই সাথে তিনি মেডিসিনের ওপর এফ.সি.পি.এস ডিগ্রি অর্জন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল সদর হাসপাতালসহ বিভিন্ন জেলার হাসপাতালে চিকিৎসা সেবায় কর্মরত ছিলেন। এর আগেও ডা. আবুয়াল হাসান ঝালকাঠি হাসপাতাল ও রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালিন সময় রোগীদের উন্নত সেবা দিয়ে ব্যপক সুনাম অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে সিভিল সার্জনের দায়িত্ব পেলেন ডা. আবুয়াল হাসান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০