সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঢাকায় করোনা রোগে চিকিৎসাধিন অবস্থায় বানারীপাড়ার দুজনের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি/

প্রাণঘাতি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় বানারীপাড়ার তাপসী রাবেয়া(৫৫) ও সৈয়দ জাকির হোসেন(৫২) নামের দু’জন মৃত্যুবরণ করেছেন। জানা গেছে বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুস সাত্তার বাবুলের স্ত্রী আলহাজ্ব তাপসী রাবেয়া মুগদা জেনারেল হাসপাতালে করোনা রোগে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মারা যান। তিনি বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক এম এ কাইয়ুমের সেজ বোন। মঙ্গলবার রাত ১২টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলে তার ভাই অধ্যাপক এম এ কাইয়ুম জানিয়েছেন। এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হলিফ্যামিলি হাসপাতালে করোনা রোগে চিকিৎসাধিন অবস্থায় চাখার সরকারি ফজলুল হক কলেজের সাবেক এজিএস সৈয়দ জাকির হোসেন মারা যান। তিনি এক সময় হলি ফ্যামিলি হাসপাতাল ও কক্সবাজারে রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকুরি করতেন। ওই দিন বিকালে ঢাকার মোহাম্মদ পুরের বছিলায় করোনা রোগে মৃত্যুবরণকারীদের জন্য নির্ধারিত কবরস্থানে তার লাশ দাফন করা হয়। সৈয়দ জাকির হোসেনের বাড়ি বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের মাদারকাঠি গ্রামে। তিনি
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি সৈয়দ আহম্মদ মাষ্টারের ছোট ভাই। এদিকে এ দুজনের মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাকায় করোনা রোগে চিকিৎসাধিন অবস্থায় বানারীপাড়ার দুজনের মৃত্যু। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০