সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

ভারত-চীন সংঘাত: গোলাগুলিতে ভারতের ২০ সেনা সদস্য নিহত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ২৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: লাদাখ সীমান্তে চীনা সেনাদের গুলিতে অন্তত পক্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে । মঙ্গলবার (১৬ জুন) দুপুরে খবর এসেছিল, লাদাখে রীতিমতো যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে গালওয়ান উপত্যকায় সোমবার (১৫ জুন) রাতে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ৩ ভারতীয় সেনা নিহত হয়। মঙ্গলবার সকালে খবর ছিল এমনটাই।
কিন্তু রাতের মধ্যেই চীন-ভারত সীমান্ত থেকে পাওয়া খবর অনুযায়ী, কমপক্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষ। এদিকে, চীনের সংবাদমাধ্যম বলছে, তাদের সৈন্যদেরও অনেকের প্রাণ গেছে। নিহত ও আহত হয়েছেন চীনের প্রায় ৪৩ জন সেনা।
শুধু তাই নয়, বেইজিংয়ের অভিযোগ, সীমান্ত পার করে চীনাদের উপর হামলা চালিয়েছে ভারতীয় সেনা। পরিস্থিতি স্বাভাবিক করতে দু’দেশের শীর্ষ সেনা কর্মকর্তারা বৈঠক করেছেন।
গোটা পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তিন সেনার প্রধানদের সঙ্গেও বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের বিদেশ মন্ত্রালয়ের তরফে অবশ্য বলা হয়েছে, চুক্তি ভঙ্গ করেছে চীন। সেই কারণেই এমন ঘটনা। নাহলে এমন ক্ষয়ক্ষতি হত না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারত-চীন সংঘাত: গোলাগুলিতে ভারতের ২০ সেনা সদস্য নিহত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:২২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০