সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বরিশালে ত্রাণের চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাবুগঞ্জে ত্রাণের ১৮৪ বস্তা চাল আত্মসাতের অভিযোগে বহিস্কৃত কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল কেদারপুরের স্টিমারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গত ১৫ এপ্রিল জেলেদের বিশেষ বরাদ্দের ভিজিডির প্রায় ৬ মেট্রিক টন (১৮৪ বস্তা) সরকারি চাল আত্মসাৎ ও নিজের বাড়িতে মজুদের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে র‌্যাব।
ওই চাল উদ্ধারের সময় তিনি পালিয়ে গেলেও র‌্যাব-৮’র ডিএডি আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে কেদারপুর ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারীসহ তার ৩ সহযোগীর বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় স্পেশাল পাওয়ার এ্যাক্ট-১৯৭৪ আইনের অধীনে একটি মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। এদিকে সরকারি ত্রাণের চাল আত্মসাতের দায়ে গত ২৩ এপ্রিল তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

র‌্যাব-৮’এর অপারেশন অফিসার (এএসপি) মুকুর চাকমা বলেন, নুরে আলম বেপারী উপজেলা আওয়ামী লীগের সদস্য হওয়ায় দলীয় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে ত্রাণের ভিজিডি, ভিজিএফ এবং ১০ টাকার খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করে তা গোডাউনে বসেই বিক্রি করতেন। এছাড়াও সরকারি খাসজমি দখল করে বহুতল ভবন এবং অবৈধ ইটভাটা নির্মাণ, হাইকোর্টের নির্দেশ অমান্য করে বাবুগঞ্জের সুগন্ধা ও সন্ধ্যা নদীতে অসংখ্য ড্রেজার দিয়ে লাখ লাখ ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন ও বিক্রির অভিযোগ রয়েছে। তাছাড়া ১৪ লাখ টাকা অগ্রিম নিয়েও ইট না দিয়ে প্রতারণা করার অভিযোগে তার বিরুদ্ধে আদালতে চেক জালিয়াতির মামলা করেন নিপা খান নামে বরিশালের গড়িয়ার পাড় এলাকার এক মহিলা।

এসব অভিযোগের সত্যতা স্বীকার করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা নুরে আলম বেপারীর বিরুদ্ধে অভিযোগ অন্তহীন। র‌্যাব তার গ্রামের বাসভবন থেকে বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধারের খবর পেয়েই গাঢাকা দেন তিনি। অনেকদিন ধরেই তাকে আটকের চেষ্টা চলছিল। তবে সুচতুর নুরে আলম গ্রেফতার এড়াতে খুব দ্রুত নিজের অবস্থান পরিবর্তন করতেন। মঙ্গলবার খুব ভোরে তিনি ইটভাটায় এসেছেন মর্মে নিশ্চিত হলেও তাকে সেখানে পাওয়া যায়নি। পরে রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ত্রাণের চাল আত্মসাৎ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০