সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বাংলাদেশ বেতারের মহাপরিচালক সস্ত্রীক করোনায় আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সালাহউদ্দিন আহমেদ সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের শীর্ষ কর্মকর্তা।
রোববার বাংলাদেশ বেতার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া সালাহউদ্দিন আহমেদের সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইনফরমেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব ও গণসংযোগের সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

সালাহউদ্দিন আহমেদ ও তার স্ত্রী বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন বলে জানান তিনি।

শুক্রবার (১২ জুন) তিনি এবং তার স্ত্রী নমুনা পরীক্ষা করতে দিলে রোববার (১৪ জুন) তাদের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হন। তিনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। একইসঙ্গে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর আগ্রাসন থেকে দেশবাসী তথা পুরো বিশ্ববাসীর মুক্তির জন্যও তিনি সবাইকে দোয়া করার জন্য আহ্বান জানিয়েছেন।

বিসিএস (তথ্য) ক্যাডারের নবম ব্যাচের এ কর্মকর্তা বাংলাদেশ ইনফরমেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ বেতারের মহাপরিচালক সস্ত্রীক করোনায় আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০