সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

নির্মোহভাবে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান আইজিপি’র”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ১৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

নির্মোহভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

আইজিপি আজ ১৪ জুন, ২০২০ খ্রি.রবিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২১ জন অতিরিক্ত পুলিশ সুপারের উদ্দেশ্যে ব্রিফিংকালে এ আহ্বান জানান।

জনাব বেনজীর আহমেদ বলেন, বর্তমান এ দুর্যোগকালে আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি। করোনার বিরুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে লড়াই করছে বাংলাদেশ পুলিশ। এ পর্যন্ত আমাদের ২৪ জন সহকর্মী করোনাযুদ্ধে জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, করোনাকালে বাংলাদেশ পুলিশ নিজ দায়িত্বের চৌহদ্দির বাইরে গিয়ে মানবিক পুলিশ হিসেবে মানুষের পাশে রয়েছে, তাদেরকে সেবা দিয়ে যাচ্ছে। করোনায় মৃত ব্যক্তিকে যখন আপনজনরা ছেড়ে যাচ্ছে, তখন পুলিশ তাদের দাফন করছে, সৎকার করছে। করোনাকালে জনগণকে সেবা দেওয়ার জন্য সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন এবং ভূয়সী প্রশংসা পেয়েছে পুলিশ। মানুষ পুলিশকে সম্মান করছেন, ভালবাসছেন, যারা নানা কারণে পুলিশের সমালোচনা করতেন, তারাও আজ পুলিশের পক্ষে কথা বলছেন, পুলিশের জন্য কলম ধরছেন। এ পাওয়া আমাদের জন্য বিশাল অর্জন। পুলিশের প্রতি মানুষের এ বিশ্বাস, আস্থা ও সম্মান আমাদেরকে করোনা পরবর্তী সময়েও ধরে রাখতে হবে।

আইজিপি বলেন, আমাদের স্বাধীনতার প্রথম প্রহরে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে শুধুমাত্র থ্রি নট থ্রি রাইফেল দিয়ে পাকহানাদার বাহিনীর আধুনিক অস্ত্রের মোকাবেলা করেছে পুলিশ। তিনি বলেন, এ গর্বিত ইতিহাসকে ধারণ করতে হবে। এ ঐতিহ্যের উত্তরাধিকার হিসেবে বাংলাদেশ পুলিশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (প্রশাসন) ড.
মোঃ মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (অর্থ) মোঃ শাহাব উদ্দীন কোরেশী, অতিরিক্ত আইজি (এইচআরএম) এস এম রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আইজিপি অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্মোহভাবে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান আইজিপি’র”

আপডেট সময় : ০৫:১৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০