সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

আমতলীতে অপহরণের পর গণধর্ষণের শিকার এক কিশোরী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনার আমতলীতে অপহরণের পর গণধর্ষণের শিকার এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেদুল হাসান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার আমতলী পৌরসভার চৌরাস্তা থেকে রাসেদুলকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চায়না এরিয়ার একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
গতকাল শনিবার ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।আজ রোববার ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য তাকে আদালতে পাঠানো হবে।

মামলার এজাহার থেকে জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওই কিশোরী গত ২১ ফেব্রুয়ারি স্কুলেরই্ একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য যায়। দুপুরে স্কুলের পাশে নাসিমা বেগম নামে তার এক তার খালার বাড়িতে যায় সে।সেখান থেকে বিকেলে বাড়ি ফেরার সময় কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের শাহ আলমের ছেলে শাকিলের (২০) নেতৃত্বে সাগর (৩২) ও রাশেদুল (২৫) দুটি মোটরসাইকেল নিয়ে এসে রাস্তায় তার গতিরোধ করে। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় গত ৩ মার্চ কিশোরীর মা বাদী হয়ে শাকিল, সাগর ও রাশেদুলের নাম উল্লেখ করে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের পর গণধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আমতলী থানাকে এজাহার হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।এরপর গত ১ এপ্রিল আমতলী থানায় মামলাটি রেকর্ড করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানার চায়না এরিয়ার একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে মামলার মূল আসামি শাকিলসহ অন্যান্যরা পালিয়ে গেছে। তবে এলাকার একাধিক সূত্র জানিয়েছে বিষয়টি প্রেমঘটিত।
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করা হয়েছে।শনিবার ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। রোববার ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হবে।

বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় রাশেদুল নামে এক আসামিকে পৌরসভার চৌরাস্তা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমতলীতে অপহরণের পর গণধর্ষণের শিকার এক কিশোরী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:২৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০