সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

স্বরূপকাঠিতে মাল্টা চুরির অভিযোগে দিয়ে তিন শিশুকে গাছের সাথে বেধে জুতাপেটা করার ছবি ফেসবুকে ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০ ২৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি। পিরোজপুরের স্বরূপকাঠিতে
বাগানের মালিকের বিরুদ্ধে মাল্টা চুরির অভিযোগে তিন শিশুকে গাছের সাথে
বেধে জুতাপেটা করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
এনিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার ও তোলপাড় সৃষ্টি হয়েছে। শনিবার সকালে
পিরোজপুরের স্বরূপকাঠি (নেছারাবাদ) উপজেলার বলদিয়া ইউনিয়নের ৩ নম্বর
ওয়ার্ডের চামি গ্রামে ওই তিন শিশুকে গাছের সাথে বেধে নির্যাতনের অমানবিক
এ ঘটনাটি ঘটে। নির্যাতনকারী মাল্টা বাগানের মালিক ওই গ্রামের বাসিন্দা
আব্দুল জব্বার মিয়া (৬০)। নির্যাতনের শিকার শিশুরা হলো ওই গ্রামের
আইনুলের ছেলে স্বাধীন,আলা উদ্দিনের ছেলে তাওহীদ ও শাহিনের ছেলে নাহিদ।
তাদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্যে এবং তারা ৪র্থ শ্রেণীতে
লেখাপড়ার পাশাপাশি তিন জনেই স্থানীয় একটি মুরগীর ফার্মে কাজ করে । ওই তিন
শিশু শনিবার সকালে জব্বার মিয়ার বাগান থেকে ৯টি মাল্টা চুরি করে। এসময়
বাগান মালিকের ছেলে তাদের ধরে কয়েকটি চড় থাপ্পর দিয়ে তার বাবা জব্বার
মিয়াকে খবর দেয়। পরে জব্বার মিয়া ঘটনাস্থলে গিয়ে ওই তিন শিশুকে মারধর করে
নিজ বাড়িতে নিয়ে রশি দিয়ে গাছের সাথে বেধে বেধরক জুতা পেটা করে। যার
চিত্র মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় স্থানীয়রা। এর
পর পরই বিষয়টি নিয়ে পুরো উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এদিকে মাল্টা
বাগানের মালিক আ. জব্বার মিয়া বলেন, ‘আমি তিন বছর যাবত মাল্টা বাগান করে
আসছি। গাছে মাল্টা ফলাতে অনেক পরিশ্রম করতে হয়েছে। কিন্তু শনিবার সকালে
ওই তিন শিশু বাগানে প্রবেশ করে দীর্ঘ পরিশ্রমের ফসল মাল্টা চুরি করে।
তাই রাগের বর্শবর্তী তাদের ধরে গাছের সাথে বেধে জুতা পেটা করেছি। এর বেশি
কিছু নয়! এদিকে নির্যাকনের শিকার ওই তিন শিশুর পরিবারই গরীব ও অসহায়
হওয়ায় প্রভাবশালী বাগান মালিকের সঙ্গে পেরে উঠবেন না বিধায় ভয়ে তারা
আইনের আশ্রয় নিচ্ছে না বলে জানা গেছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বরূপকাঠিতে মাল্টা চুরির অভিযোগে দিয়ে তিন শিশুকে গাছের সাথে বেধে জুতাপেটা করার ছবি ফেসবুকে ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০১:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০