ডিমলায় অপহরণের ২০ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০ ২২৬ বার পড়া হয়েছে

মোঃ গোলাম রাব্বানী ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় অপহৃত ৯ম শ্রেণীর স্কুল ছাত্রী ২০ দিন পর ঢাকা আশুলিয়া হতে উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানায়, উপজেলার ছাতনাই কলোনী ইউনিয়নের (ছাতনাই ফকির পাড়া) গ্রামের আব্দুল্লাহ মোবারকের স্কুল পড়ুয়া কন্যা ও কলোনী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী উর্মি আক্তার। একই এলাকার শুকুর আলীর ছেলে বিল্লাল হোসেন (২২) সহ সাতজন উর্মি আক্তার (১৫)কে অপহরন করে নিয়ে যায়। এ বিষয়ে ওই ছাত্রীর পিতা আব্দুল্লাহ মোবারক গত (২৪ মে) বিল্লাল সহ সাতজনকে আসামী করে। এদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়। ডিমলা থানার অপহরন মামলা নং-১৪ দায়ের করেন।
অপহরনের ২০ দিন পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আকতারুজ্জামান সঙ্গীয় ফোস সহ শক্রবার রাতে ঢাকা আশুলিয়া এলাকা হতে একটি ভাড়া বাড়ী হতে অপহৃত স্কুল ছাত্রী উর্মিকে উদ্ধার করে। এ সময় মূল অপহরনকারী বিল্লালকে গ্রেফতার করা হয়। অপহৃত স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীার জন্য রবিবার নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হবে।


























