সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

দুই কোটি টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনায় শিক্ষা কর্মকর্তা তাৎক্ষণিক বদলি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০ ৩৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. জাহিদ হোসেন দুই কোটি টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর তাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ফসিউল্লাহর নির্দেশে অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-১) আবদুল আলিম এ বদলির আদেশ দেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।
একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের (প্রশাসন-১) উপপরিচালক দেলোয়ার হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট দফতর।
সূত্রে জানা গেছে, গত ১০ জুন পটুয়াখালীর দশমিনা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মু. জাহিদ হোসেনের ঘুষ কেলেঙ্কারি নিয়েযুগান্তরে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসেন তৃতীয় ধাপে গেজেটভুক্ত হওয়া ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৩ শিক্ষিকার কাছ থেকে এক রকম জোরপূর্বক চেকের মাধ্যমে প্রায় দুই কোটি টাকা ঘুষ হাতিয়ে নেন। পরে এই ঘুষ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগীদের চাকরিচ্যুতিসহ নানা ভয়ভীতি দেখিয়ে আসছেন শিক্ষা কর্মকর্তা।
১০ জুন যুগান্তরে প্রতিবেদন প্রকাশ হওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহর দৃষ্টিগোচর হলে তিনি শিক্ষা কর্মকর্তা জাহিদ হোসনকে জেলার মির্জাগঞ্জ উপজেলায় তাৎক্ষণিক বদলির নির্দেশ দিলে শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন-১) আবদুল আলিম তাকে বদলির আদেশ দেন।
একই সঙ্গে ঘুষ কেলেঙ্কারির ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদফতরের (প্রশাসন-১) উপপরিচালক দেলোয়ার হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট দফতর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই কোটি টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনায় শিক্ষা কর্মকর্তা তাৎক্ষণিক বদলি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৩৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২০