সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বানারীপাড়ার করোনা যোদ্ধা ছাত্রলীগ নেতা সজল চৌধুরীর রিপোর্ট পজেটিভ চিকিৎসক ও ব্যবসায়ীও করোনা আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
দেশে প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে একজন
সন্মূখ সারির যোদ্ধা হিসেবে ঘরে নয়, বাহিরেই ছিলেন ছাত্রলীগ নেতা সজল
চৌধুরী। এক দুয়ার থেকে অন্য দুয়ারে ছুটে গিয়ে খোঁজ রাখতেন লকডাউন ও হোম
কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের সদস্যরা কেমন
আছেন। স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি
মো. শাহে আলমের সঙ্গে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী নিয়ে হাজির
হয়েছেন দরিদ্র পরিবারের দুয়ারে দুয়ারে। পবিত্র রমজান মাসেও ইফতারি নিয়ে
ছুটেছেন এ ঘর থেকে অন্য ঘরে। শুধু বানারীপাড়ায় নয় পাশের উপজেলা উজিরপুরেও
সংসদ সদস্য মো. শাহে আলমের সঙ্গে ত্রাণ বিতরণে ছুটে বেড়িয়েছেন তিনি।
মানবিকতার সেই যোদ্ধা উপ-মহাদেশের সর্ববৃহৎ প্রাচীনতম ছাত্র সংগঠন
বাংলাদেশ ছাত্রলীগের বানারীপাড়া পৌর শাখার সাধারণ সম্পাদক ও বানারীপাড়া
প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরী নিজেই আজ করোনায়
আক্রান্ত হয়েছেন। মুজিব অন্তপ্রাণ এই নেতা নিজের কথা না ভেবে মৃত্যুকে
পায়ের ভৃত্য মনে করে ভয়কে জয় করে জীবনের ঝুঁকি নিয়ে গত ৩ মাস পর্যন্ত
ছুটেছেন কোভিড-১৯’র আগ্রাসী ছোবলে পরে ঘর বন্দি হওয়া কর্মহীন পরিবারের
দুয়ারে দুয়ারে। এর পাশাপাশি অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দুটি
সংগঠনের সহকর্মীদের খোঁজ রাখতেন প্রতিনিয়ত। করোনার উপসর্গ থাকায় গত ৩ জুন
বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন সজল
চৌধুরী। ১০ জুন দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে তার দেয়া নমুনার
পজেটিভ রিপোর্ট আসে। পৌর শহরের ৩ নং ওয়ার্ডের নিজ বাসায় থেকে চিকিৎসা
নেওয়া সজল চৌধুরী জানান,৩ জুন নমুনা দেয়ার সময় তার করোনার উপসর্গ ছিলো
তবে বর্তমানে সে অনেকটা সুস্থ রয়েছেন।এদিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য
ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম, কবির হাসান জানান, সজল চৌধুরী
ছাড়াও স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বানারীপাড়ার
সন্তান গিয়াস উদ্দিন খান ও পৌর শহরের ১নং ওয়ার্ডের কালাচাঁদ কুন্ডুর
রিপোর্টে করোনা পজেটিভ এসেছে। ৩ জুন তাদের নমুনা সংগ্রহ করে বরিশালে
পাঠানো হয়েছিলো ১০ জুন তাদের রিপোর্ট পজিটিভ আসে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ার করোনা যোদ্ধা ছাত্রলীগ নেতা সজল চৌধুরীর রিপোর্ট পজেটিভ চিকিৎসক ও ব্যবসায়ীও করোনা আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০