সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশাল সিটি মেয়রের মা শাহান আরা আব্দুল্লাহ ইন্তেকাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা ও কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী শাহান আরা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুকালে বরিশাল গৌরনদী আগৈলঝাড়া আসনের সাংসদ হাসানাত পত্নীর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্বামী ও চার সন্তানসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস জানান, গত শুক্রবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বজনেরা শাহান আরা আব্দুল্লাহকে রাজধানীর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। চিকিৎসকেরা পরে তাকে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে রাখেন। সেখানে রাত সাড়ে ১১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বীর মুক্তিযোদ্ধা শাহান আরা আব্দুল্লাহ ১৯৭৫’র ১৫ আগস্টের শহীদ সুকান্ত আব্দুল্লাহ’র মা। তার স্বামী সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক।

পারিবারিক সূত্রে জানা গেছে- শাহান আরার মরদেহ নিয়ে রাতেই বরিশালে উদ্দেশে রওনা হবেন স্বজনেরা। সোমবার রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার পরে যেকোন এক সময় তাকে দাফন দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল সিটি মেয়রের মা শাহান আরা আব্দুল্লাহ ইন্তেকাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০