সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ পতিতালয়ে বিক্রির চেষ্টা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০ ২৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বগুড়ার মহাস্থানগড়ে চাকরির প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে নিয়ে এসে আটকে রেখে ধর্ষণ করে দালাল চক্রের মাধ্যমে পতিতালয়ে বিক্রির চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে রাতেই গ্রেপ্তার ও তরুণীকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় মহাস্থানগড় পাথরপর্টি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী এলাকার তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে একই এলাকার লায়ন নামের এক অসাধু ব্যক্তি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় পাথরপর্টি এলাকার দেহব্যবসায়ী শেলীর মিনি পতিতালয়ে নিয়ে যায়। এরপর ওই মেয়েকে একটি রুমে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে লায়ন।

ধর্ষণের পর ঘরে আটকে রেখে বাড়ির মালিক শেলী ও তার স্বামী মিঠুসহ বেশ কিছু দালালচক্রের সাথে ওই মেয়েকে বিক্রির জন্য দরকষাকষি করে লায়ন। বিষয়টি শুনতে পেয়ে ভয়ে আঁতকে ওঠে ওই মেয়ে। এক পর্যায়ে বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে শেলীর বাড়ির পেছনের গেট দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে।

কিন্তু বৃষ্টির মধ্যে একজন তরুণীর দৌড়ানো দেখে স্থানীয় যুবকদের সন্দেহ হয়। তারা ওই তরুণীকে উদ্ধার করতে গিয়ে পুরো বিষয়টি জানতে পারে। স্থানীয়রা সবকিছু শোনার পর এলাকার জনপ্রতিনিধিদের মাধ্যমে শিবগঞ্জ থানা পুলিশকে অবহিত করে। পরে শিবগঞ্জ থানার এসআই মোস্তাফিজ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তরুণীর সাথে কথা বলে।

পরে ওই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে তাকে সঙ্গে নিয়ে রাতে শেলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাড়ি থেকে বর্ষা নামের আরও এক পতিতাকে গ্রেপ্তার করা হয়। ঘটনা বেগতিক দেখে শেলী ও তার স্বামী মিঠু পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেপ্তার ও তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, তরুণীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শেলী ও তার স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত অন্যান্য ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণ পতিতালয়ে বিক্রির চেষ্টা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০