মাদারীপুর হতে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৪:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০ ১২৮ বার পড়া হয়েছে

র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প কর্তৃক শরীয়তপুর পালং হতে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক। অদ্য ০৫ জুন ২০২০ইং তারিখ দুপুর ১৩.৪৫ ঘটিকার সময় শরীয়তপুর জেলার পালং থানাধীন দেওভোগ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে খোকন হাওলাদার(২৭), পিতাঃ সামাদ হাওলাদার, সাং-আদাসন, থানাঃ ডামুড্যা, জেলাঃ শরীয়তপুরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতেনাতে আটক করেন। এসময় আটককৃত আসামীর নিকট হতে ৪০(চল্লিশ) পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর জেলার পালং থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ শরীয়তপুর জেলার পালং থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শরীয়তপুর জেলার পালং থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।


























