সংবাদ শিরোনাম ::
চুরি করতে এসে নারীকে কুপিয়ে হত্যা। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০ ১৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মরিয়ম বেগম নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৫ জুন) সকালে মেরুং বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ
নিহতের স্বজনরা জানান, স্বামীর সঙ্গে ডিভোর্সের পর গত ৩০ বছর ধরে একাই থাকেন ওই দৃষ্টিপ্রতিবন্ধী নারী। একা থাকায় ঘরে জমানো টাকা চুরি করতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
দীঘিনালা থানা পুরিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, নিহত ওই নারী একাই ঘরে থাকতেন। বাসায় চুরি করতে এসে তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার জড়িতদের আইনের আওতায় আনা হবে।


























