সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

মোটরসাইকেল কিনতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্ত্রীকে বিক্রির চেষ্টা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মোটরসাইকেল কিনতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্ত্রীকে বিক্রির চেষ্টা করেছেন এক যুবক। এ ঘটনায় গত সোমবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের উত্তরপ্রদেশে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের মেহনগর পুলিশ সার্কেলের ঠুটিয়া গ্রামের পুনিতের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল চেয়েছিল ওই যুবক। কিন্তু মোটরসাইকেল না পেয়ে স্ত্রীর ওপর চাপ দিতে থাকেন পুনিত। এমনকি তাকে মারধরও করা হতো বলে অভিযোগ রয়েছে। কিন্তু আর্থিক অসঙ্গতি থাকায় জামাইয়ের চাহিদা মেটাতে পারেননি তারা।
এরপরই এই পথ বেছে নেন পুনিত। স্ত্রীর ছবি ও মোবাইল নম্বর ফেসবুকে ভাইরাল করে দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবি ও ফোন নম্বরের সঙ্গে লেখা হয়, টাকার বিনিময়ে ওই তরুণীর সঙ্গে কথা বলা যাবে। এমনকি, শারীরিক সম্পর্কও তৈরি করা যাবে।
আরও এক পোস্টারে স্ত্রীকে বিক্রি করার কথাও লিখেন অভিযুক্ত। এরপরই ওই তরুণীর কাছে একের পর এক অশালীন প্রস্তাব আসতে থাকে। কখনো দেখা করার প্রস্তাব দেওয়া হতো, কখনো আবার যৌন সম্পর্ক তৈরির প্রস্তাব।
পরে স্বামীর এসব কাজ সম্পর্কে জানতে পেরে সোজা পুলিশের কাছে যান ওই তরুণী। সাইবার সেলে অভিযোগ দায়ের করেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে পুনিতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এই ধরনের অপরাধ বিরল। সোমবারই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আপাতত পুলিশি হেফাজতে রয়েছেন তিনি। আমরা চেষ্টা করছি অভিযুক্ত যাতে কঠিন থেকে কঠিনতম সাজা পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোটরসাইকেল কিনতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্ত্রীকে বিক্রির চেষ্টা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০