সংবাদ শিরোনাম ::
গৌরনদীর মাদক ব্যবসায়ী কালকিনিতে ৩৫৮৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ২৩৫ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-
বরিশাল জেলা গৌরনদী উপজেলা থেকে মাদারীপুর জেলা কালকিনি উপজেলায় ইয়াবা বিক্রি করতে এসে ৩ হাজার ৫৮৫পিচ ইয়াবা সহ আলমগীর হোসেন ফকির(২৭) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার ভূরঘাটা গ্রামের মরহুম আঃ আজিজ ফকিরের ছেলে। আজ(রবিবার) ভোর সাড়ে ৫টায় কালকিনি পৌর এলাকার উত্তর রাজদি গ্রামে ব্র্যাক অফিসের পাশে কালকিনি থানার টহল পুলিশের টিমের এস আই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে যাওয়ার সময় তাকে দেখে সন্দেহ হলে তল্লাশি চালালে উক্ত ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মামলা রজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।


























