সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনার এই মহামারীর মধ্যে গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে দেশের বাম প্রগতিশীল ঘরানার রাজনৈতিকদলগুলো। তারা এই সিদ্ধান্তকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে অবিহিত করেছে।
রোববার এক বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেন, গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত করোনাগ্রস্ত নগরবাসীর জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’।

করোনাকালীন গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে রোববার প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করে। তা কমিয়ে ৬০ শতাংশ করে মন্ত্রণালয়।

এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, বিগত ৬৬ দিন লকডাউন পরিস্থিতিতে নাগরিকদের জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে পড়েছে। মরণঘাতী করোনাকে সরকার এখনো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়নি। এই অবস্থায় সরকার লকডাউন পরিস্থিতি প্রত্যাহারের পরেও জনজীবনের শঙ্কা অব্যাহত রয়েছে। দীর্ঘ তিন মাস নগরজীবনে আয়-রোজগার না থাকায় নগরের মধ্যবিত্ত-নিম্নবিত্তসহ দরিদ্র মানুষের জীবন-জীবিকার যে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে তা পুষিয়ে নিতে আরও অনেক সময় প্রয়োজন।

তারা আরও বলেন, গণপরিবহনের ভাড়া বৃদ্ধির পরিবর্তে গণপরিবহনে অবৈধ চাঁদাবাজি কঠোরভাবে বন্ধ করতে হবে এবং সরকারি প্রণোদনার মাধ্যমে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়টি সমন্বয় করতে হবে। এই মুহূর্তে গণপরিবহনে ভাড়া বৃদ্ধির কারণে সামাজিক বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

বাসভাড়া বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিকদল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।

এক বিবৃতিতে বাসভাড়া বৃদ্ধির অযোক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়ে তারা বলেন, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে বাস চালানো হলে একটি বাসের আসন সংখ্যার অর্ধেক যাত্রী পরিবহন করলে ভাড়া ৬০ ভাগ বৃদ্ধি এই সঙ্কটকালে সাধারণ মানুষের ওপর ‘মড়ার ওপর খাঁড়া’-এর শামিল।

তারা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে কমে যাবার ফলে বাস চালনার খরচ অনেক কমিয়ে আনা সম্ভব। জাসদ নেতারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাসভাড়া বৃদ্ধির অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে যুক্তিসঙ্গতভাবে বাসভাড়া নির্ধারণ করার দাবি জানান।

ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাম ঐক্য ফ্রন্ট। দলটির নেতারা বলেন, করোনাভাইরাস সঙ্কটে দুই মাস বন্ধ থাকার পর ৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালুর অনুমতি দিয়েছে সরকার। এই সঙ্কটকালে বাস চালুর পর ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর জনজীবনকে আরও বিপন্ন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:২৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০