ঝালকাঠির এসআইকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করার মামলার ০২ জন আসামী গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৩:১৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০ ১৩৮ বার পড়া হয়েছে

র্যাব-৮, বরিশাল কর্তৃক ঝালকাঠির রাজাপুরের এসআই খোকনকে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত করার মামলার ০২ জন আসামী গ্রেফতার। ৩০ মে ২০২০ তারিখ সকালে ঝালকাঠি জেলার রাজাপুর থানাধীন কানুদাসকাঠি এলাকা থেকে র্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে পুলিশ কর্মকর্তা এসআই খোকনকে গুরুতর আহত করা মামলার এজহার নামীয় দুইজন আসামী (১) মোঃ অনিক জোমাদ্দর(২৪), পিতাঃ শাহ আলম জোমাদ্দার, (২) মোঃ আব্দুল্লাহ আল জাহেদ(২০), পিতাঃ জোবায়ের আহম্মেদ, উভয় সাংঃ কানুদাস কাঠি, থানাঃ রাজাপুর, জেলাঃ ঝালকাঠি দ্বয়কে গ্রেফতার করেছে। ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২৯ মে ২০২০ তারিখ ঝালকাঠির রাজাপুর থানার এসআই খোকন একটি মাদক মামলার তদন্ত করতে গেলে মাদক ব্যসায়ীদের একটি সংঘবদ্ধ চক্র সরকারী কাজে বাঁধা প্রদান করে এবং এসআই খোকনকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত এসআই খোকনকে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরবর্তীতে উক্ত ঘটনার পর ঝালকাঠি জেলার রাজাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। র্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে ধৃত এজহার নামীয় দুইজন আসামীকে ঝালকাঠি জেলার রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


























