সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

সৌদি আরবে শিথিল করা হয়েছে কারফিউ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০ ২৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে জারি করা কারফিউ আরও শিথিল করছে সৌদি আরব। পবিত্র শহর মক্কা বাদে আগামী ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত সব মসজিদ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে মক্কা ছাড়া দেশের বাকি সব এলাকায় বিকেল ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত জারি করা কারফিউতেও পরিবর্তন আনা হচ্ছে।

সরকারি-বেসরকারি উভয় খাতের কর্মীদেরই কাজে ফেরার অনুমতি দেয়া হবে। এছাড়া অভ্যন্তরীণ ফ্লাইট চালু এবং দেশের মধ্যে ভ্রমণের ব্যাপারেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

করোনা মহামারি নিয়ন্ত্রণে গত ২৩ মার্চ থেকে ২১ দিন দেশজুড়ে লকডাউন ঘোষণা করেন সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। পরে এ নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হয়।

তবে অর্থনৈতিক চাপ কমাতে এপ্রিলের শেষের দিকে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। পবিত্র রমজান মাসে শপিংমলসহ সবধরনের পাইকারি ও খুচরা পণ্য বিক্রয়কেন্দ্রগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয় প্রশাসন।

নির্দেশনায় বলা যায়, শপিংমল, দোকানে কিংবা সড়কে কোনো অবস্থাতেই পাঁচজনের বেশি এক জায়গায় জড়ো হওয়া যাবে না। এই আইন অমান্যকারীর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে জরিমানার বিধান রেখেছে দেশটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদি আরবে শিথিল করা হয়েছে কারফিউ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:২৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০