সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঈদের দিন বন্দিদের সঙ্গে সাক্ষাৎ নয় কথা হবে ফোনে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত এপ্রিলে সারা দেশের ৬৮ কারাগারে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ। তাই কারা কর্তৃপক্ষ এবার ঈদের দিন বন্দিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিচ্ছে না। তবে বন্দিরা তাদের পরিবারের সঙ্গে মোবাইল ফোনে পাঁচ মিনিট করে কথা বলার সুযোগ পাচ্ছেন।
প্রতিবার পরিবার থেকে ঈদের দিন খাবার পাঠানোর সুযোগ থাকলেও এবার সেটা হচ্ছে না।
কারা কর্মকর্তারা জাানান, দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্দিদের সঙ্গে তাদের স্বজনদের সাক্ষাৎ বন্ধ থাকবে। তবে দেশের কারাগারগুলো থেকে বিশেষ প্রয়োজনে বন্দিকে মোবাইল ফোনে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে।

সারা দেশের মতো কারাগারেও করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত বৃহস্পতিবার পর্যন্ত দেশের ছয়টি কারাগারে বন্দি ও কারারক্ষী মিলে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ২৩ জন কারারক্ষী।

গত শুক্রবার পর্যন্ত ১০ জন সুস্থ হয়েছেন বলে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম।

গত এপ্রিল মাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক বন্দি চিকিৎসাধীন থাকার সময় করোনা আক্রান্ত হন। তাকে পাহারা দেওয়া কারারক্ষীদের মধ্যেও করোনা ছড়ায়। তাদের মাধ্যমে পুরনো ঢাকার পুরনো কারাগারের ব্যারাকে থাকা কারারক্ষীদের মধ্যে ভাইরাস ছড়ায়। এভাবে ২৩ জন কারারক্ষী আক্রান্ত হন। এ ছাড়া সিলেটে একজন বন্দি করোনা আক্রান্ত হয়ে মারা যান। পঞ্চগড়ে একজন বন্দির প্রথম পরীক্ষায় করোনা শনাক্ত হয়। তবে দ্বিতীয়বার পরীক্ষায় তার নেগেটিভ আসে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা জানান, বন্দিদের পাঁচ মিনিট করে পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে। বন্দিরা যখন কথা বলেন তখন কী বলেন শোনা হয়। তারা যাতে পরিবারের খোঁজখবরের বাইরে অন্য কোনো বিষয় নিয়ে কথা না বলতে পারে সে বিষয়ে খেয়াল রাখা হয়। কথা বলার সময় বন্দিরা তাদের পরিবারের লোকদের কারাগারে না আসার জন্য বলছেন। এমনকি করোনার এই সময়ে যাতে ঘর থেকে বের না হয় সে বিষয়েও পরামর্শ দিচ্ছেন।

ওই কর্মকর্তা জানান, বন্দিদের পরিবারের খাবার দেওয়া না হলেও ঈদের দিন অন্যান্য বছরের মতোই ঈদের বিশেষ খাবার দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের দিন বন্দিদের সঙ্গে সাক্ষাৎ নয় কথা হবে ফোনে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০