সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বানারীপাড়ায় ৫শ’ মসজিদে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি শাহে আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০ ৫১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি/
বরিশালের বানারীপাড়ায় প্রায় ৫শত মসজিদের ইমাম-মুয়াজ্জিনের মাঝে প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ৫হাজার টাকা করে প্রদান করা হয়েছে।শুক্রবার বিকালে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.শাহে আলম প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে এ নগদ অর্থ বিতরণ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,ওসি শিশির কুমার পাল, ইউপি চেয়ারম্যান খিজির সরদার ও আব্দুল জলিল ঘরামী,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,আওয়ামী লীগ নেতা ডাঃ খোরশেদ আলম সেলিম,উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এটিএম মোস্তফা সরদার,ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাসুদ করিম,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি জাকির হোসেন,সম্পাদক সুজন মোল্লা,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। প্রসঙ্গত বিশ্বব্যাপী বিরাজমান প্রাণঘাতি নভেল করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানা কারণে দেশের মসজিদগুলোতে মুসল্লিরা স্বাভাবিকভাবে দান করতে পারছেন না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদে আয় কমে গেছে। ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী দেশের আড়াই লাখ মসজিদে ৫ হাজার টাকা করে ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা উপহার দেন। যা মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে বিতরণ করা হয়। এর আগে তাদের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়।###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় ৫শ’ মসজিদে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন এমপি শাহে আলম

আপডেট সময় : ০২:৪২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০