সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

খুলে দেওয়া হলো ঢাকার সব প্রবেশপথ চলবে ব্যক্তিগত গাড়ি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ঈদের ছুটিতে এবার প্রাইভেট কার বা যেকোনো ব্যক্তিগত পরিবহনে ঢাকায় যাওয়া-আসা করতে পারবে মানুষ। তবে কোনো গণপরিবহনকে এসব পথে চলাচল করতে দেওয়া হবে না।
আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, ইতিমধ্যে ঢাকার ঢোকা এবং বের হওয়ার সড়কগুলো থেকে চেকপোস্ট সরিয়ে নেওয়া হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে পুলিশের কাছে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, পুলিশ সড়কে যাত্রীদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।
এর আগে, গত ১৭ মে ঢাকার বাইরে যাওয়া এবং প্রবেশের ক্ষেত্রে বাড়তি কড়াকড়ি আরোপ করে পুলিশ। যা ৩০ মে পর্যন্ত অর্থাৎ ‘সাধারণ ছুটি’ চলাকালীন অব্যাহত থাকার কথা ছিল।
কিন্তু এরপরেও অনেক মানুষ ঢাকা ছাড়ায় পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ বলেন, ‘মানুষ যেন গ্রামের বাড়ি না গিয়ে যে যেখানে আছেন সেখানেই থাকেন।’
করোনাভাইরাসের আরও ছড়িয়ে পড়া ঠেকাতে ঢাকা থেকে কাউকে বের হতে কিংবা ঢুকতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।
এই নির্দেশনার তিন দিনের মাথায় এবার ব্যক্তিগত পরিবহনের ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করার কথা বলা হচ্ছে। তবে ব্যক্তিগত পরিবহনে যাতায়াতের ক্ষেত্রেও প্রত্যেককে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলে দেওয়া হলো ঢাকার সব প্রবেশপথ চলবে ব্যক্তিগত গাড়ি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৫৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০