সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

করোনা সেরে ওঠার ৮ দিন পর শ্বাসকষ্টে মারা যান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ময়মনসিংহ মেডিকেল কলেজ (এমএমসি) হাসপাতালের করোনাভাইরাস রোগীদের সেবা দেওয়া নার্সিং সুপারভাইজার শেফালি দাস (৫৫) তীব্র শ্বাসকষ্টে মারা গেছেন।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এমএমসি হাসপাতালে মারা যান শেফালি। তবে তার সর্বশেষ করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে বলে আজ বৃহস্পতিবার বিকেলে জানিয়েছেন এমএমসি’র অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ।
শেফালি দাসের মেয়ে আদ্রিতা দেব তিথি জানান, গতকাল রাত ১২টার দিকে শেফালী দাস নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএমসি হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষী নারায়ন জানান, হাসপাতালের রোগীদের সেবা দেওয়ার সময় শেফালী দাসের করোনা পজিটিভ ছিল। পরে দ্বিতীয়বার পরীক্ষায় নেগেটিভ আসে। তৃতীয়বার গত ১৩ মে পরীক্ষা করা হলেও করোনা নেগেটিভ আসে।

মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্বামী বিজন কুমার দেব সরকারি চাকরিজীবী। তার ছেলে অনিক কুমার দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখার সভাপতি নার্স লুৎফর রহমান জানান, নার্সিং সুপারভাইজার শেফালি দাসের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এবং শ্বশুরবাড়ি জামালপুর। তিনি বলেন, ‘এই করোনা যোদ্ধাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই। উনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা সেরে ওঠার ৮ দিন পর শ্বাসকষ্টে মারা যান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:৩২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০