সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত
সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত
- আপডেট সময় : ১১:১৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার পূর্ব বনগ্রাম নূরানী তা’লিমুল কুরআন মাদরাসায় ছাত্র-ছাত্রীদের মাঝে হামদ-নাত ও কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানে কালকিনি উপজেলার প্রথম সাংবাদিক দৈনিক ইনকিলাব পত্রিকার সংবাদদাতা মোঃ মিজানুর রহমান-কে সাংবাদিকতা পেশার অনন্য স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও গোপালপুর ইউপি সদস্য মো. আ. হালিম হাওলাদার, হাফেজ ইমরান হোসেন ইমারাত, মাদ্রাসার প্রধান অধ্যক্ষ মুহাম্মাদ আ. গফফারসহ মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশন করে ডাসার উপজেলার সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য স্থানীয় এই গুণী সাংবাদিককে সম্মাননা প্রদান করায় এলাকার বিভিন্ন মহল তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।



















