সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বানারীপাড়ায় গভীর রাতে অগ্নিকান্ডে ডকইয়ার্ড ভস্মিভূত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০ ২৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার তেতলা
গ্রামে গভীর রাতে অগ্নিকান্ডে ডকইয়ার্ড ভস্মিভূত হয়েছে। এতে কয়েক লাখ
টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামে
খালের তীরে গড়ে তোলা মহসিনের ‘মা বাবার দোয়া’ ডক ইয়ার্ডের মেশিন সহ
যন্ত্রাংশ রাখার টিনসেড ঘরে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে অগ্নিকান্ডের
ঘটনা ঘটে।এসময় স্থানীয়দের আগুন.. আগুন.. বলে ডাক চিৎকার শুনে ডকইয়ার্ডের
মালিক মহসিন ঘর থেকে বের হতে গিয়ে দেখতে পান বাহির থেকে দরজায় তালাবদ্ধ
করা। পরে তার ডাক চিৎকার শুনে বাড়ির অন্যরা এসে তালা ভেঙ্গে মহসিন ও তার
পরিবারের সদস্যদের উদ্ধার করেন। পরে তারা সহ স্থানীয়রা ডকইয়ার্ডের ওই
টিনসেড ঘরে লাগা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।এতে ওই টিনসেড ঘরটি ও
ঘরে থাকা ৩টি ওয়েল্ডিং মেশিন ও একটি শার্কেট ওয়েল্ডিং মেশিন সহ ৫
লক্ষাধিক টাকা মূল্যের বিভিন্ন মেশিন ও যন্ত্রাংশ পুড়ে নষ্ট হয়ে যায়। এ
ব্যপারে শুক্রবার সকালে ডকইয়ার্ডের মালিক মহসিন তার সঙ্গে পূর্ব থেকে
বিরোধ থাকা একই এলাকার শাহজালাল বেপারী (৪০),সোহেল বেপারী(৩৮),রাসেল
বেপারী(৩৫)শাহ আলম বেপারী(৪২),মামুন বেপারী(২৫) ও শাহাদাত হোসেন হাওলাদার
(৩৮) কে আসামী করে থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি উল্লেখ করেন
পূর্ব বিরোধের জের ধরে উক্ত আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে তার ডকইয়ার্ডে
আগুন ধরিয়ে দিয়ে তার ক্ষতিসাধন করেছে। প্রসঙ্গত সম্প্রতি ওই আসামীরা
ডকইয়ার্ডের ফলে পরিবেশ দূষণ হচ্ছে এ অভিযোগ করলে ইউএনও’র নির্দেশে উপজেলা
সহকারী কমিশনার(ভূমি) অনুপ দাস সেখানে গিয়ে মোবাইল কোর্টে ডকইয়ার্ড মালিক
মহসিনকে ২ হাজার টাকা অর্থদন্ড দেওয়ার পাশাপাশি ডকইয়ার্ডের কার্যক্রম
বন্ধ করে দেন। ওই সময় একটি ওয়েল্ডিং মেশিন ও কয়েকটি হ্যামার জব্দ করে
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেনের কাছে
জিম্মায় রাখা হয়। এদিকে ডকইয়ার্ড মালিক মহসিন জানান ডকইয়ার্ডের
কার্যক্রমে কোন প্রকার বাধা প্রদান না করতে আদালতে নিষেধাজ্ঞা থাকার পরেও
সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় গভীর রাতে অগ্নিকান্ডে ডকইয়ার্ড ভস্মিভূত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০