সংবাদ শিরোনাম ::
অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের ৭ নেতা- কর্মী আটক নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ সমাবেশ

ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাটে রফিকুল ইসলাম রুবেল (৫০) নামের এক প্রবাসী ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি গুচ্ছগ্রাম নিজ বাড়ির ঘরের দরজার সামনে থেকে রফিকুল ইসলাম রুবেলের মরদেহ উদ্ধার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
তাঁর দুই হাত বাঁধা, বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। Aloশনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিরাহিমপুর কশিগাড়ি কাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (রুবেল)ওই এলাকার মৃত,সাইফুদ্দিন তালুকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন। প্রায় ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। এরপর দুই মেয়েকে নিয়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। সেই থেকে নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন রফিকুল। তবে প্রতিদিনের খাবার খেতেন বড় ভাইয়ের বাড়িতে।

নিহতের বড় ভাই সাইদুল ইসলাম জানান, ঘটনার রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি। আশপাশের এলাকা ও বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। একপর্যায়ে বাড়ির ঘরের দরজার সামনে ফিরে এসে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখতে পান তিনি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে বলে জানান পুলিশ পুলিশ।

ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। হত্যার কারণ এবং এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ থানায় নেওয়া হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানতে তদন্তের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার

ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার

আপডেট সময় : ১২:০১:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬