সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

প্রধানমন্ত্রীর নথি জালিয়াতি: সেই ছাত্রলীগ নেতা ফের রিমান্ডে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের বহিষ্কৃত সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনের ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসী আসামির রিমান্ডের এ আদেশ দেন।

চার দিনের রিমান্ড শেষে এদিন আসামিকে আদালতে হাজির করে ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নাকচ করে রিমান্ডের ওই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, গত ৫ মে নথি জালিয়াতির ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে মামলাটি করেন। মামলার পর তরিকুলকে ভোলা থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ মামলায় গত ৮ মে মুমিনসহ তিন আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড চলাকালে অপর দুই আসামি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ ও বিনিয়োগ বোর্ডের কর্মচারী নাজিমউদ্দিন দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

পরবর্তীতে আরেক আসামি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমাও গ্রেফতার হয়ে আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বর্তমানে আসামিরা কারাগারে আছেন। রাজধানীর তেজগাঁও থানার ওসি শামীম উর রশীদ মামলাটি তদন্ত করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর নথি জালিয়াতি: সেই ছাত্রলীগ নেতা ফের রিমান্ডে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:২৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০