সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ঝালকাঠি জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ সম্পন্ন চুয়াডাঙ্গার জেলা জামায়াতের জেলা আমির এমপি রুহুল আমিনের শপথ ঘোড়াঘাটে গবাদিপশুর খাদ্য সংকট জানাযার খাদ্যের দাম বৃদ্ধি বিপাকে গরুর মালিক ও খামারিরা চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব

চীনের বিরুদ্ধে যদি করোনাভাইরাস ছড়ানো হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র এইডস ছরিয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০ ২১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: চীনের বিরুদ্ধে যদি করোনাভাইরাস ছড়ানোর অভিযোগ তোলা হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র এইডস বা স্প্যানিশ ফ্লু ছড়ানোয় অভিযুক্ত হবে। চীনের দুটি রাষ্ট্রীয় গণমাধ্যম সম্প্রতি একটি নিবন্ধে এ তীর্যক মন্তব্য করেছে।
এমনকি এইচআইভি এইডস মহামারীর জন্য যুক্তরাষ্ট্রকে দোষী করে আন্তর্জাতিক মামলা দায়েরের সম্ভাবনার কথা জানিয়েছে গ্লোবাল টাইমস এবং পিপলস ডেইলি নামের পত্রিকা দুটি। গণমাধ্যম দুটি বলছে, ২০০৮ সালের আর্থিক সংকট এবং ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারী হিসেবে ছড়িয়ে পড়ায়ও যুক্তরাষ্ট্র দোষী।
করোনাভাইরাসের কারণে বেইজিংয়ের বিরুদ্ধে ওয়াশিংটনের মামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও অনুরূপ মামলার হুমকি দিয়ে আসছে চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত ইংরেজি ভাষার এ পত্রিকা দুটি।

যুক্তরাষ্ট্রের দুটি রাজ্য মিসৌরি এবং মিসিসিপি দেশটির আদালতে চীনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, চীনের উহান শহরে করোনার প্রাদুর্ভাব শুরু হলেও দেশটি তা অড়াল করার চেষ্টা করেছিল। চীনের বেশ কিছু কর্মকাণ্ড মহামারী তীব্রতর হওয়ায় সরাসরি অবদান রেখেছে।

কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্ষোভের জবাবে গ্লোবাল টাইমস জানিয়েছে, করোনাভাইরাস সম্পর্কিত যে কোনো বিশ্বব্যাপী সমস্যায় ‘চীনকে কখনও দোষ দেয়া যায় না’। বরং এটি ‘কিছু আমেরিকান রাজনীতিবিদদের অহংকার’কে মানবতার দুর্ভোগের আসল উৎস হিসেবে চিহ্নিত করেছে। বেশ কয়েকটি আমেরিকান রাজ্য কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মামলা করেছে। এর প্রতিক্রিয়ায় পিপলিস ডেইলির কর্মকর্তাদের পক্ষে ঝং শেং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও মামলার হুমকি দিয়েছে।

তিনি লিখেছেন, কিছু আমেরিকান রাজনীতিবিদদের যুক্তি মেনে নিলে যুক্তরাষ্ট্রকে স্প্যানিশ ফ্লু, ১৯৮০-এর দশকে ছড়িয়ে পড়া এইডসসহ অন্যান্য মহামারী এবং ২০০৮ সালের আর্থিক সংকট তৈরির জন্য বিশ্ব সমাজকে ক্ষতিপূরণ দিতে হবে। ২০০৮ সালের অর্থনৈতিক সংকট বহু প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ক্ষয়ক্ষতির মুখে পতিত করেছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনের বিরুদ্ধে যদি করোনাভাইরাস ছড়ানো হয় তবে মার্কিন যুক্তরাষ্ট্র এইডস ছরিয়েছে।

আপডেট সময় : ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০