সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা

উজিরপুরে ধানক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি/

বরিশালের উজিরপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার অপরাহ্নে স্থানীয় জয়শ্রী নামক এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। পরে উজিরপুর থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে ষাটোর্ধ্ব ওই নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, সোমবার বেলা ১টার দিকে শাড়ি পরিহিত বৃদ্ধার লাশটি রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে পথচারীরা থানায় খবর দেন। বিষয়টি জেনে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পরে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠান।

ওসি জিয়াউল আহসান জানান, লাশটি উদ্ধারকালে বৃদ্ধার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু তারপরেও বিষয়টিকে পুলিশ খুন বলে অনুমান করছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া ও বৃদ্ধার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে ধানক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৫০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০