সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

আগামীকাল সকাল ৬টা থেকে যশোর লকডাউন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স::-

আগামীকাল সকাল ছয়টা থেকে যশোর জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউনে যাচ্ছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার সময় যশোর সার্কিট হাউজে করোনা বিষয়ক এক জরুরি সভা থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ এই তথ্যটি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ বলেন, হঠাৎ করে যশোরে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল সকাল ছয়টা থেকে তা কার্যকর হবে। এ সময় অন্য জেলা থেকে যশোরে কেউ ঢুকতে পারবে না। সকল প্রকার যাতায়াত বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া উপজেলাগুলোর সাথেও জেলা শহরের কোন যাতায়াত হবে না। ওষুধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। কোথাও লোকসমাগম করা যাবে না। এসব মানা না হলে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। তবে জরুরি সেবা যেমন- অ্যাম্বুলেন্স, হাসপাতাল, ওষুধের দোকান, কাঁচাবাজার, নিত্যপণ্যের দোকান, কৃষি সংক্রান্ত বিষয়াদি যেমন সার, বীজ, কীটনাশকের দোকান, ফুয়েল স্টেশন প্রভৃতি লকডাউনের আওতামুক্ত থাকবে। সভায় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, লে. কর্নেল নিয়ামুল হালিম খান, সিভিল সার্জন শেখ আবু শাহীন, প্রেসক্লাব যশোরের সভপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষার যে ফল সরবরাহ করা হয়, তাতে যশোরের ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামীকাল সকাল ৬টা থেকে যশোর লকডাউন।

আপডেট সময় : ০৫:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০