সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ময়মনসিংহে ডাঃ নার্সসহ ১৫ || বিভাগে আরো ২০ জন করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০ ৪৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীফ হোসেন জেলা প্রতিনিধি ময়মনসিংহ ঃ= ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার ২১ এপ্রিল বিভাগের চার জেলায় প্রথম দফায় ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মাঝে বিভাগে ২০ জনের মধ্যে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসকসহ ২০ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৫ চিকিৎসক, নার্স, আয়া ও পরিচ্ছন্নকর্মী সহ ১৪জন আক্রান্ত হয়েছেন। তারা হলেন, ডাঃ মিরুফা তাসনীম, ডাঃ মাহবুব হোসাইন, ডাঃ কিসতিয়া বিনতে কাসেম, ডাঃ মুশফিকা সুলতানা, ডাঃ জারজীনা নওসীন। এছাড়া অন্যান্যরা হলেন, মরিয়ম খাতুন, তন্দ্রা দং, মনি, রুবেল, মনিরুজ্জামান, নাসরিন পারভিন, দেলোয়ার হোসেন, মেহেরুন্নেছা ও বিলকিস বেগম। এছাড়া প্রথমবারের মত ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের মেডিকেল এ্যাসিসটেন্ট মিজানুর রহমান মিজান নামে একজন আক্রান্ত হয়েছেন। এছাড়া নেত্রকোনায় দুই চিকিৎসকসহ ৪জন। তারা হলেন, পুর্বধলার ডাঃ দ্রুব সাহা রায়, ডাঃ আজহারুল ইসলাম, মোহণগঞ্জের জবা রানী ও রিপন দাস। এছাড়াও জামালপুরে রেজাউল রহমান আক্রান্ত হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্য প্রফেসর ডাঃ চিত্ত রঞ্জন দেবনাথ এ তথ্য জানিয়েছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বা এক নারী তথ্য গোপন করে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকায় তার মাধ্যমে ছড়িয়েছে বলে সিভিল সার্জন দাবি করেছেন। দ্বিতীয় ধাপের ফলাফল রাতে জানা যাবে।

ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত করোনায় আক্রান্ত মেডিকেল এ্যাসিসটেন্ট মিজানুর রহমান মিজানের বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানা গেছে। তিনি হাসপাতলের পুরাতন ভবনের ডরমেটরিতে বসবাস করতেন এবং হাসপাতালের জরুরী বিভাগে দায়িদ্ব পালন করে আসছিলেন। ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক সাংবাদিকদের জানান, করোনায় আক্রান্ত মেডিকেল এ্যাসিসটেন্ট মিজানুর রহমান হাসপাতালের পুরাতন ভবনের ডরমেটরিতে তার সহকর্মী মেডিকেল এ্যাসিসটেন্ট মামুনকে সাথে নিয়ে বাস করতেন। মামুনেরও পরীক্ষা করা হবে। এছাড়া ডরমেটরি এলাকায় লাল পতাকা টানানো হয়েছে।
এদিকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল এ্যাসিসটেন্ট করোনায় আকান্ত হওয়ায় ফুলবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আশাপাশ এলাকাসহ ফুলবাড়িয়া এলাকায় আতংক দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ময়মনসিংহে ডাঃ নার্সসহ ১৫ || বিভাগে আরো ২০ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৫:০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০